ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে ওকে আমি কেমন করে যেতে বলি ও কি কোনো ভদ্রতা মানবে না? মাঝে মাঝেই চোখ কেড়ে নেয়, শিউরে ওঠে গা ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে। দু’হাত দিয়ে আড়াল করা আলোর শিখাটুকু যখন তখন কাঁপার মতন তুমি আমার গোপ…
অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশ…
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বোষ্টুমী আর এল না পঁচিশ…
বাস স্টপে দেখা হলো তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন– বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ…